ঢাকায় কি আজ বৃষ্টি হবে
সকাল থেকেই ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা থাকলেও আজ সোমবার (১০ আগস্ট) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর থেকে বিকালের দিকে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশির ভাগ সময় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক রৌদ্রজ্জ্বল থাকতে পারে। তবে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজধানীর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আরেক দফা সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর ও বিকালের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। এদিকে আজ ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ থাকায় গরমের সঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর অনুভূতি কিছুটা বেশি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সকাল থেকেই ঢাকার আকাশে রোদ-মেঘের খেলা থাকলেও আজ সোমবার (১০ আগস্ট) রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুর থেকে বিকালের দিকে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের বেশির ভাগ সময় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক রৌদ্রজ্জ্বল থাকতে পারে। তবে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাজধানীর অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আরেক দফা সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর ও বিকালের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
এদিকে আজ ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ থাকায় গরমের সঙ্গে ভ্যাপসা ও অস্বস্তিকর অনুভূতি কিছুটা বেশি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
What's Your Reaction?