ঢাকায় ডিবির বিশেষ অভিযান, অটোরিকশাসহ গ্রেফতার ৩
ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নির্দেশনায় ডিবি-দক্ষিণের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ডিবি-দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন এবং এসআই ঝন্টু চক্রবর্তী। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অভিযানটি চালানো হয়। এসময় মো. আলমগীর হোসেন, আসাদুজ্জামান আজমীর ও মো. বিল্লাল মিয়া নামের তিনজনকে আটক করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে চারটি রিকশা জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এতে তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ডিবি-দক্ষিণ সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ চক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এমডিএএ/একিউএফ
ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের নির্দেশনায় ডিবি-দক্ষিণের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ডিবি-দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম সুমন এবং এসআই ঝন্টু চক্রবর্তী।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় অভিযানটি চালানো হয়। এসময় মো. আলমগীর হোসেন, আসাদুজ্জামান আজমীর ও মো. বিল্লাল মিয়া নামের তিনজনকে আটক করা হয়। সেই সঙ্গে তাদের কাছ থেকে চারটি রিকশা জব্দ করা হয়।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এতে তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি-দক্ষিণ সূত্র জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে এবং সংঘবদ্ধ চক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এমডিএএ/একিউএফ
What's Your Reaction?