ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি

ঢাকায় মোট ছয়টি মেট্রোরেলের কাজ চলমান। এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশের কাজ শেষ পর্যায়ে। ২০২৬-২৭ অর্থবছরে এটিসহ তিন মেট্রোরেল প্রকল্পে ১৩ হাজার ১৫৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি তিন প্রকল্পের বিষয়ে সরকার তদন্ত করে সিদ্ধান্ত নেবে। বিষয়টি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে কিছু প্রকল্পে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যেসব প্রকল্প এসেছে সেগুলো শনাক্ত করবে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)। তদন্তের মাধ্যমে এসব প্রকল্পের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র সেখানেও আশা করি তার প্রতিফলন পাওয়া যাবে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, আমরা মনে করি এ প্রকল্পগুলো নতুনভাবে হবে। কারণ, সেগুলো তো সময়মতো শেষ করতে হবে। যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবো সেগুলো রিভিউয়ের মাধ্যমে সমাধান হবে। যেগুলোর আসলে প্রয়োজনীয়তা নেই সেগুলো বাদ দেওয়া হবে। যেগুলো বরাদ্দ দেওয়ার তা দেওয়া হয়েছে বাকিগুলো তদন্ত করেই ব্যবস্থা ন

ঢাকায় তিন মেট্রোরেলে বড় বরাদ্দ, ঝুলে গেল তিনটি

ঢাকায় মোট ছয়টি মেট্রোরেলের কাজ চলমান। এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশের কাজ শেষ পর্যায়ে। ২০২৬-২৭ অর্থবছরে এটিসহ তিন মেট্রোরেল প্রকল্পে ১৩ হাজার ১৫৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি তিন প্রকল্পের বিষয়ে সরকার তদন্ত করে সিদ্ধান্ত নেবে।

বিষয়টি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে কিছু প্রকল্পে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যেসব প্রকল্প এসেছে সেগুলো শনাক্ত করবে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ)। তদন্তের মাধ্যমে এসব প্রকল্পের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow