ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া বার্তায় বলা হয়, আজ দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। তবে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিতই থাকবে। আরও পড়ুন আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানালো অধিদপ্তর আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ। সকাল ৬টায় তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত নেই। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে। এমআরএম

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়, আজ দিনের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। তবে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিতই থাকবে।

আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ।

সকাল ৬টায় তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত নেই। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow