ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১১, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৯টি মামলা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১২৬ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন, গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, এক হাজার ৪০৩ ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা। কেআর/বিএ

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫১১, অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযানে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৯টি মামলা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযানে রমনা বিভাগ ৩৯ জন, লালবাগ বিভাগ ৩৩ জন, ওয়ারী বিভাগ ৫১ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৭২ জন, মিরপুর বিভাগ ১২৬ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৬৭ জন, গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি, এক হাজার ৪০৩ ইয়াবা, ৯৮ কেজি ৫৬৫ গ্রাম গাঁজা, এক গ্রাম হেরোইন, চার বোতল বিদেশি মদ, একটি কম্পিউটার, ছয়টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৮০টি সিমকার্ড ও সাতটি ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow