ঢাকায় বর্ণাঢ্য দূরন্ত ওয়ার্ল্ড কাপ ফেস্ট ফ্যান রাইড সাইকেল র্যালি
আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘দূরন্ত ওয়ার্ল্ড কাপ ফেস্ট ফ্যান রাইড সাইকেল র্যালি’। দেশের শীর্ষস্থানীয় সাইকেল ব্র্যান্ড দূরন্ত বাই-সাইকেলের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী র্যালি শুক্রবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি ছিলেন আরএফএল-এর হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, দূরন্ত বাই-সাইকেলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. তাইজুদ্দিন এবং আমিনুল ইসলাম টুববুস। এছাড়াও দেশের বিভিন্ন জাতীয়ভিত্তিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিরা আনুষ্ঠানিকভাবে সাইকেল যাত্রার উদ্বোধন করেন। আসন্ন বিশ্বকাপ ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক সাইক্লিস্ট এতে অংশগ্রহণ করেন, যা বিশ্বক
আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘দূরন্ত ওয়ার্ল্ড কাপ ফেস্ট ফ্যান রাইড সাইকেল র্যালি’। দেশের শীর্ষস্থানীয় সাইকেল ব্র্যান্ড দূরন্ত বাই-সাইকেলের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী র্যালি শুক্রবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি ছিলেন আরএফএল-এর হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, দূরন্ত বাই-সাইকেলের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মো. তাইজুদ্দিন এবং আমিনুল ইসলাম টুববুস। এছাড়াও দেশের বিভিন্ন জাতীয়ভিত্তিক সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অতিথিরা আনুষ্ঠানিকভাবে সাইকেল যাত্রার উদ্বোধন করেন।
আসন্ন বিশ্বকাপ ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তিন শতাধিক সাইক্লিস্ট এতে অংশগ্রহণ করেন, যা বিশ্বকাপ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
আরও পড়ুন
অবশেষে ইরানকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র, তবে জুড়ে দিলো শর্ত
ডেঙ্গু প্রতিরোধে নামছে মোবাইল টিম, এডিসের লার্ভা পেলেই জরিমানা
রঙিন জার্সি, বিভিন্ন দেশের পতাকা, ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এবং সাইক্লিস্টদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক আনন্দময় মিলনমেলায়। বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমী ও সাইক্লিং সম্প্রদায়ের এই মিলনোৎসব অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
আয়োজকরা জানান, এই র্যালির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম হিসেবে সাইকেলের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া চর্চা, সুস্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তাও দেশব্যাপী পৌঁছে দেওয়া হয়েছে।
দূরন্ত বাই-সাইকেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, বিশ্বকাপের আনন্দকে কেন্দ্র করে ফুটবলপ্রেমী ও সাইক্লিস্টদের এই মহামিলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের আয়োজন দেশের তরুণ সমাজকে খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আরও বেশি উৎসাহিত করবে।
কেএসআর/
What's Your Reaction?