ঢাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানী ঢাকার উত্তরায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধের নাম ফজলুল করিম (৮৫)। তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১২ নম্বর বাসার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। আরও পড়ুন যাত্রী কল্যাণ সমিতি / মে মাসে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঢাকায়, কম ময়মনসিংহে ফজলুলের স্ত্রী বিলকিস করিম জানান, সকালে দুর্ঘটনার পর আশপাশের লোকজন আহত ফজলুলকে দ্রুত উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। কেএজেডআইএ/একিউএফ/এমএস
রাজধানী ঢাকার উত্তরায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আজমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ওই বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত বৃদ্ধের নাম ফজলুল করিম (৮৫)। তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ১২ নম্বর বাসার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন।
ফজলুলের স্ত্রী বিলকিস করিম জানান, সকালে দুর্ঘটনার পর আশপাশের লোকজন আহত ফজলুলকে দ্রুত উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে স্বজনরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এমএস
What's Your Reaction?
