ঢাকায় সকাল থেকে বৃষ্টি, বাকি দিন যেমন যেতে পারে
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে ঝরছে বৃষ্টি। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় আজ আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার। আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। একিউএফ/এমএস
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে ঝরছে বৃষ্টি। এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় আজ আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪২ মিলিমিটার।
আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।
একিউএফ/এমএস
What's Your Reaction?