ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিল্লাল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। সোমবার (৮ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মোবারক হোসেন আকাশ বলেন, রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন এসে বিল্লালকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। আরও পড়ুনপাবনায় ছেলের সামনে বাবাকে হত্যা, ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত মাংস না খেয়ে জমাচ্ছিলেন টেবিলের নিচে, বিয়েবাড়িতে সংঘর্ষে আহত ৮  নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ির ৫১২ নং বাসার মৃত ইউসুফ তালুকদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসা করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। কাজী আল-আমিন/কেএসআর

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বিল্লাল রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক।

সোমবার (৮ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসা মোবারক হোসেন আকাশ বলেন, রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে অজ্ঞাতপরিচয় ১০-১২ জন এসে বিল্লালকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

আরও পড়ুন
পাবনায় ছেলের সামনে বাবাকে হত্যা, ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত 
মাংস না খেয়ে জমাচ্ছিলেন টেবিলের নিচে, বিয়েবাড়িতে সংঘর্ষে আহত ৮ 

নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ির ৫১২ নং বাসার মৃত ইউসুফ তালুকদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসা করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow