ঢাকায় ২ দিনব্যাপী সার্সোর ১১তম গভর্নিং বোর্ড সভা সম্পন্ন
সার্কভুক্ত দেশগুলোর মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) গভর্নিং বোর্ডের ১১তম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জুন) ও বৃহস্পতিবার (৪ জুন) সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক সভায় সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশসহ ভারত, পকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। সভায় ২০২৫ সালে সার্সোর কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা, টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন, ২০২৬ সালের কর্মপরিকল্পনা, বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ), নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি (এসটিসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমাপনী বক্তব্যে সার্সোর চেয়ারপার্সন কাজী ইমদাদুল হক, দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্যের প্রযুক্তিগত বাধা দূর করতে এবং গুণগত মান নিশ্চত করতে সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন। এরপর ১১তম সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহ
সার্কভুক্ত দেশগুলোর মান সংস্থা সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশনের (সার্সো) গভর্নিং বোর্ডের ১১তম সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ জুন) ও বৃহস্পতিবার (৪ জুন) সার্সোর গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক সভায় সভাপতিত্ব করেন।
রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বাংলাদেশসহ ভারত, পকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিরা সরাসরি এবং ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন।
সভায় ২০২৫ সালে সার্সোর কার্যক্রমের প্রতিবেদন পর্যালোচনা, টেকনিক্যাল ম্যানেজমেন্ট বোর্ডের (টিএমবি) প্রতিবেদন অনুমোদন, ২০২৬ সালের কর্মপরিকল্পনা, বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মান সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ), নতুন সেক্টরাল টেকনিক্যাল কমিটি (এসটিসি) গঠনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাপনী বক্তব্যে সার্সোর চেয়ারপার্সন কাজী ইমদাদুল হক, দক্ষিণ এশীয় অঞ্চলের বাণিজ্যের প্রযুক্তিগত বাধা দূর করতে এবং গুণগত মান নিশ্চত করতে সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন। এরপর ১১তম সভার আনুষ্ঠানিক প্রতিবেদন গ্রহণের মধ্য দিয়ে সভা সমাপ্ত হয়।
What's Your Reaction?