ঢাকেশ্বরী মন্দিরে সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের বসন্ত উৎসব
প্রথমবারের মতো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র (সরকারি সাত কলেজ) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও বর্ণিল পরিবেশে বসন্ত উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই আয়োজনে ঢাকার সরকারি সাত কলেজ থেকে প্রায় দুই শতাধিক সনাতনী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিটি কলেজের শিক্ষার্থীরা ধর্মীয় সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। বসন্তের রঙে, আনন্দে ও সম্প্রীতির আবহে পুরো আয়োজনটি এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয়। ইডেন মহিলা কলেজের প্রতিনিধি সুস্মিতা কর বলেন, সঠিকভাবে ধর্মচর্চা যেকোনো ধরনের ভুল পথ থেকে মানুষকে দূরে রাখতে পারে। তাই তরুণ প্রজন্মকে ধর্ম ও সংস্কৃতি রক্ষায় কাজ করতে হবে। সরকারি তিতুমীর কলেজের প্রতিনিধি কৃষ্ণ দাস প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কৃষ্ণ কৃপায় আমাদের সকলের মধ্যকার সম্পর্ক অটুট থাকবে। ঢাকা কলেজের প্রতিনিধি জয়ন্ত হালদার বলেন, সরকারি সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক অটুট রাখতে এই অনুষ্ঠানের আয়োজন। আশা করি, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থেকে ঐক্য, সংস্কৃতি ও ভ্রাতৃ
প্রথমবারের মতো ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র (সরকারি সাত কলেজ) সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও বর্ণিল পরিবেশে বসন্ত উৎসব-২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই আয়োজনে ঢাকার সরকারি সাত কলেজ থেকে প্রায় দুই শতাধিক সনাতনী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রতিটি কলেজের শিক্ষার্থীরা ধর্মীয় সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। বসন্তের রঙে, আনন্দে ও সম্প্রীতির আবহে পুরো আয়োজনটি এক অসাধারণ মিলনমেলায় পরিণত হয়।
ইডেন মহিলা কলেজের প্রতিনিধি সুস্মিতা কর বলেন, সঠিকভাবে ধর্মচর্চা যেকোনো ধরনের ভুল পথ থেকে মানুষকে দূরে রাখতে পারে। তাই তরুণ প্রজন্মকে ধর্ম ও সংস্কৃতি রক্ষায় কাজ করতে হবে।
সরকারি তিতুমীর কলেজের প্রতিনিধি কৃষ্ণ দাস প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কৃষ্ণ কৃপায় আমাদের সকলের মধ্যকার সম্পর্ক অটুট থাকবে।
ঢাকা কলেজের প্রতিনিধি জয়ন্ত হালদার বলেন, সরকারি সাত কলেজের সনাতনী শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক অটুট রাখতে এই অনুষ্ঠানের আয়োজন। আশা করি, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থেকে ঐক্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করব।
What's Your Reaction?