ঢাবি অমর একুশে হলের ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জামান

  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. হাসানুর জামান চ্যাম্পিয়ন হয়েছেন। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাঈম এবং গণিত বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম সৌরভ যৌথভাবে রানার্স-আপ হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতারা এবং শিক্ষার্থীরা। এফএআর/জেএইচ

ঢাবি অমর একুশে হলের ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জামান

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অমর একুশে হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো. হাসানুর জামান চ্যাম্পিয়ন হয়েছেন। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাঈম এবং গণিত বিভাগের শিক্ষার্থী মো. তৌহিদুল ইসলাম সৌরভ যৌথভাবে রানার্স-আপ হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতারা এবং শিক্ষার্থীরা।

এফএআর/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow