ঢাবি ক্যাম্পাসে পরিবেশ বিনষ্টে সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পরিবেশ বিনষ্টে ছাত্রদলের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাবি শাখা ছাত্রদল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তা উদযাপনে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়েজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের ঢাবি শাখার ঢাকা সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এতে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়। স্বাভাবিকভাবেই গতকাল ঢাবি শাখা ছাত্রদলের নিজ ক্যাম্পাসে কোনপ্রকার কর্মসূচি ঘোষণা করেনি। সেই দিন রাতে ক্যাম্পাসে কিছু সংখ্যক শিক্ষার্থী কর্তৃক কবি জসীমউদদীন হলের মাঠে উচ্চস্বরে গান বাজিয়ে শিক্ষার্থীদের আবাসিক এলাকার পরিবেশ নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। সে ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের নামকে জড়িয়ে অতীতের ন্যায় সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু প্রোফাইল ও পেজ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার হ

ঢাবি ক্যাম্পাসে পরিবেশ বিনষ্টে সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পরিবেশ বিনষ্টে ছাত্রদলের কারো সংশ্লিষ্টতা থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাবি শাখা ছাত্রদল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএনপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। তা উদযাপনে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের আয়েজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের ঢাবি শাখার ঢাকা সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এতে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়। স্বাভাবিকভাবেই গতকাল ঢাবি শাখা ছাত্রদলের নিজ ক্যাম্পাসে কোনপ্রকার কর্মসূচি ঘোষণা করেনি। সেই দিন রাতে ক্যাম্পাসে কিছু সংখ্যক শিক্ষার্থী কর্তৃক কবি জসীমউদদীন হলের মাঠে উচ্চস্বরে গান বাজিয়ে শিক্ষার্থীদের আবাসিক এলাকার পরিবেশ নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ পাওয়া যায়। সে ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের নামকে জড়িয়ে অতীতের ন্যায় সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু প্রোফাইল ও পেজ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার হীন অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যা অসত্য!

এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্টে ছাত্রদলের কেউ জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow