ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের নবীন বরণ অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সংবর্ধনায় বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।  পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মোনতাহা আফরিন, রুবাইয়া রেজা রামিজা, অন্বেষা দাশ শর্মী, সাবিহা মুনতাহা, কানিজ ফাতেমা তানিশা, ফাতিমা জোহরা, ফাতেমা সিদ্দিক রোজা, সামিতা তাবাসসুম রোজা, সামিয়া আক্তার রাইসা ও নোশিন তাসনিম মৌমিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ। অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ বিভাগে রয়েছে আন্তর্জাতিকমানের শিক্ষক ও গবেষক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এ বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা অনুসরণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিকমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষামূলক কর্মকাণ্ডে

ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের নবীন বরণ অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কামালউদ্দিন আহমেদ লেকচার গ্যালারিতে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সংবর্ধনায় বিভিন্ন বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। 

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন মোনতাহা আফরিন, রুবাইয়া রেজা রামিজা, অন্বেষা দাশ শর্মী, সাবিহা মুনতাহা, কানিজ ফাতেমা তানিশা, ফাতিমা জোহরা, ফাতেমা সিদ্দিক রোজা, সামিতা তাবাসসুম রোজা, সামিয়া আক্তার রাইসা ও নোশিন তাসনিম মৌমিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ।

অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এ বিভাগে রয়েছে আন্তর্জাতিকমানের শিক্ষক ও গবেষক। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে এ বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা অনুসরণ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিকমানের গ্র্যাজুয়েট হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাকির হোসেন হাওলাদার, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক। বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. রফিকুর রহমান, অধ্যাপক ড. ইশতিয়াক মাহমুদ, অধ্যাপক ড. মামুন রশীদ চৌধুরী, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. হাসিনা খান, অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ এবং অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow