ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার করা হয়েছে।  রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর বাজার পাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও রাধারানী ভট্টাচার্য্য শিক্ষক দম্পতির ছেলে অনন্য গাঙ্গুলী। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঢাবিতে ঘ ইউনিটে প্রথম হন তিনি। অনন্যের মা রাধা রানী গাঙ্গুলি বলেন, শনিবার রাতে সে ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে শোবার ঘরে চলে যায়। সকাল ৮টার দিকে নাশতা বানিয়ে খাবার জন্য ডাকছিলাম। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে অনন্য ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল। কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়।  তিনি বলেন, মৃত্যুর কার

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর বাজার পাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও রাধারানী ভট্টাচার্য্য শিক্ষক দম্পতির ছেলে অনন্য গাঙ্গুলী। ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঢাবিতে ঘ ইউনিটে প্রথম হন তিনি।

অনন্যের মা রাধা রানী গাঙ্গুলি বলেন, শনিবার রাতে সে ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে শোবার ঘরে চলে যায়। সকাল ৮টার দিকে নাশতা বানিয়ে খাবার জন্য ডাকছিলাম। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে অনন্য ঝুলছে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। অনন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিল।

কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। 

তিনি বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানানো সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow