ঢাবি সাদা দলের কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারবেন না ৭ শিক্ষক
আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ার কারণে সাত শিক্ষকের সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল। এসব শিক্ষক ভবিষ্যতে সাদা দলের কোনো কাজে অংশ নিতে পারবেন না বলে তারা জানিয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে নেতারা বলেন, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এই পরিপ্রেক্ষিতে সাদা দলের সঙ্গে তাদের সম্পর্ক কেন রহিত করা হবে না মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা এর কোনো জবাব দেননি। এমনকি এই সম্পর্কে গঠিত একটি বিশেষ কমিটি তাদের মৌখিভাবে বক্তব্য উপস্থাপন করার আহ্বান জানালেও এ ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো সাড়া ম
আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ার কারণে সাত শিক্ষকের সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল। এসব শিক্ষক ভবিষ্যতে সাদা দলের কোনো কাজে অংশ নিতে পারবেন না বলে তারা জানিয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে নেতারা বলেন, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এই পরিপ্রেক্ষিতে সাদা দলের সঙ্গে তাদের সম্পর্ক কেন রহিত করা হবে না মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা এর কোনো জবাব দেননি। এমনকি এই সম্পর্কে গঠিত একটি বিশেষ কমিটি তাদের মৌখিভাবে বক্তব্য উপস্থাপন করার আহ্বান জানালেও এ ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
তারা আরেও বলেন, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাদা দলের অবস্থান স্পষ্ট করা হয়। অথচ আজ সোমবার ইউটিএল একটি সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বক্তব্য প্রদান করে এবং এই সংবাদ সম্মেলনে উপরিউক্ত কয়েকজন শিক্ষক ছাড়াও সাদা দলের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এর মাধ্যমে তারা সাদা দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদান করেছেন এবং এমন একটি সংগঠনের সাথে নিজেদের যুক্ত করেছেন যার সাথে সাদা দলের কোনো সম্পর্ক নেই।
সাদা দলের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই জানিয়ে তারা বলেন, আজ অনুষ্ঠিত সাদা দলের এক্সিকিউটিভ কমিটির এক সভায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবী বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ওমর ফারুক, আরবী বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খ ম ইউনুসের সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখিত শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।
What's Your Reaction?