ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু
‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এফএআর/এমএমকে
‘বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে বন্ধুত্ব’ প্রতিপাদ্য নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়।
ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, বিশ্ববিদ্যালয়ের হকি ও টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
এফএআর/এমএমকে
What's Your Reaction?