ঢাবিতে এমডিপি প্রোগ্রামের সনদপত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) উদ্যোগে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সিটি ব্যাংকের সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়। প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক শেখ মোর্শেদ জাহান। উপ-উপাচার্য মামুন আহমেদ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট নিরসন এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এ ধরনের প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি ব্যাংকিং খাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রোগ্রাম নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের বি

ঢাবিতে এমডিপি প্রোগ্রামের সনদপত্র বিতরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) উদ্যোগে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সিটি ব্যাংকের সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়।

প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।

উপ-উপাচার্য মামুন আহমেদ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট নিরসন এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এ ধরনের প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি ব্যাংকিং খাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রোগ্রাম নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এমডিপি প্রোগ্রামে অংশগ্রহণকারী ১০৫ জনকে সনদপত্র দেওয়া হয়।

এফএআর/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow