ঢাবিতে ছাত্রদলের বৈশাখী উৎসব

বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতির উৎসবমুখর উদযাপনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বৈশাখী উৎসব ১৪৩৩’ আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী প্রমুখ। বৈশাখী উৎসবের মূল আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী পুতুলনাচ, লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাউল গান ও জারি-সারি গানের আয়োজন করা হয়। আরও পড়ুনট্যাগ অফিসার দিয়ে তেলের পাম্প নিয়ন্ত্রণ, সুফল মিললেও রয়েছে চ্যালেঞ্জ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী  এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার রয়েছে। এগুলো শেষ হবার না। আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে আবারও নতুন রূপে ঢাবির বু

ঢাবিতে ছাত্রদলের বৈশাখী উৎসব

বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতির উৎসবমুখর উদযাপনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বৈশাখী উৎসব ১৪৩৩’ আয়োজন করে সংগঠনটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ উৎসবের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী প্রমুখ।

বৈশাখী উৎসবের মূল আকর্ষণ হিসেবে ঐতিহ্যবাহী পুতুলনাচ, লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাউল গান ও জারি-সারি গানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
ট্যাগ অফিসার দিয়ে তেলের পাম্প নিয়ন্ত্রণ, সুফল মিললেও রয়েছে চ্যালেঞ্জ 
গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী 

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার রয়েছে। এগুলো শেষ হবার না। আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে আবারও নতুন রূপে ঢাবির বুকে প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন, ইট-কাঠের বাইরেও একটি আলাদা জগৎ রয়েছে। সেটিকেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে নতুন করে মেলবন্ধন ঘটাতে চাই। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর জন্যই আজকের এই আয়োজন।

এফএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow