ঢাবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ৯৩০ জন নবীন ছাত্রী অংশ নেন। দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উদ্বোধনী ঘোষণা দেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, সিনেট সদস্য এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. কানিজ ফাতেমা রিফাত। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. শামসুল আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনের সঠিক ব্যবহার, সময়ের মূল্য এবং আদর্শ চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আস-সাহওয়াহ ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন এব

ঢাবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ৯৩০ জন নবীন ছাত্রী অংশ নেন।

দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উদ্বোধনী ঘোষণা দেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, সিনেট সদস্য এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. কানিজ ফাতেমা রিফাত। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জীবনঘনিষ্ঠ দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. শামসুল আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনের সঠিক ব্যবহার, সময়ের মূল্য এবং আদর্শ চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন আস-সাহওয়াহ ইনস্টিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার আন্তর্জাতিক বিভাগীয় সম্পাদিকা তাইয়্যেবা তাহসিনা। তারা নবীন শিক্ষার্থীদের আত্মগঠন, নৈতিক মূল্যবোধ, জ্ঞানচর্চা ও নেতৃত্ব বিকাশে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সাইমুম শিশু শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় তিলাওয়াত, হামদ, নাত, কাওয়ালি ও গীতি আলেখ্য পরিবেশন করা হয়। নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, ফুল, পবিত্র কোরআন, বই, ছোট ব্যাগ, নোটবুক, কলম ও স্ন্যাক্সসহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে সাবিকুন্নাহার তামান্না অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন। আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

এফএআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow