ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হল চত্বরে গাছ থেকে কাঁঠাল পড়ে ছিয়াকুল ওরফে উজ্জ্বল (৩৮) নামের এক মালির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছিয়াকুল নড়াইল জেলার কালিয়া উপজেলার দেবদুন গ্রামের রয়জুলের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলসংলগ্ন আবাসিক এলাকায় বসবাস করতেন এবং রোকেয়া হলে মালি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাতে জানা গেছে, রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে একটি কাঁঠাল গাছ থেকে ফল পাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছিয়াকুল টেবিলের ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি কাঁঠাল পাশের গাছের অন্য একটি কাঁঠালে আঘাত করলে সেটি ছিটকে তার মাথায় পড়ে।
আঘাত লাগার পর তিনি মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান বলে গণমাধ্যমকে জানান তার সহকর্মী সুনীল চৌহান। তিনি জানান, ঘটনার পরপরই সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এবং বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।