ঢাবিতে মেট্রোরেলের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের নিচে থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও পড়ুন ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন বলেন, সকালের দিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের নিচে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। কেএজেডআইএ/এমএমকে

ঢাবিতে মেট্রোরেলের নিচে পড়ে ছিল যুবকের মরদেহ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের নিচে থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন বলেন, সকালের দিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের নিচে অচেতন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কেএজেডআইএ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow