ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা

বাংলাদেশের নতুন ও পুরোনো সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শিরোনামে উৎসবটি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এই উৎসব চলবে টানা পাঁচ দিন।উৎসবের প্রতিটি সিনেমার টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে টিকিট পাওয়া যাবে। ঢাবির এই উৎসব সাজানো হয়েছে কালজয়ী পুরোনো ছবি ও সাম্প্রতিক সময়ের আলোচিত নতুন সিনেমার সমন্বয়ে। ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘দেয়া নেয়া’র মতো ক্লাসিক ছবির পাশাপাশি প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর মতো নতুন প্রজন্মের সিনেমা।আরও পড়ুনআর্মি থেকে সাসপেন্ড হয়ে আনসার হিসেবে অবসর, তিনি কিংবদন্তি অভিনেতাওনাঈম-শাবনাজের মেয়েকে বিয়ে করলেন গাজী মাজহারুল আনোয়ারের ভাতিজা এমনকি হলে মুক্তির অপেক্ষায় থাকা ছবিও থাকছে এবারের আয়োজনে। উৎসবজুড়ে প্রদর্শিত হবে ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের

ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা

বাংলাদেশের নতুন ও পুরোনো সিনেমাকে একসঙ্গে দেখার সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শিরোনামে উৎসবটি আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এই উৎসব চলবে টানা পাঁচ দিন।

উৎসবের প্রতিটি সিনেমার টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে টিকিট পাওয়া যাবে।

ঢাবির এই উৎসব সাজানো হয়েছে কালজয়ী পুরোনো ছবি ও সাম্প্রতিক সময়ের আলোচিত নতুন সিনেমার সমন্বয়ে। ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘দেয়া নেয়া’র মতো ক্লাসিক ছবির পাশাপাশি প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর মতো নতুন প্রজন্মের সিনেমা।

আরও পড়ুন
আর্মি থেকে সাসপেন্ড হয়ে আনসার হিসেবে অবসর, তিনি কিংবদন্তি অভিনেতাও
নাঈম-শাবনাজের মেয়েকে বিয়ে করলেন গাজী মাজহারুল আনোয়ারের ভাতিজা

এমনকি হলে মুক্তির অপেক্ষায় থাকা ছবিও থাকছে এবারের আয়োজনে।

উৎসবজুড়ে প্রদর্শিত হবে ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি সময়সূচিতে সিনেমা দেখানো হবে। সেগুলো হলো সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বেলা ৩টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

দিনভিত্তিক সিনেমা তালিকা
৪ ফেব্রুয়ারি: ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’, ‘তাণ্ডব’
৫ ফেব্রুয়ারি: ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (হলে মুক্তির অপেক্ষায়)
৬ ফেব্রুয়ারি: ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘নীলচক্র’, ‘অন্যদিন’
৭ ফেব্রুয়ারি: ‘হারমোনিয়াম’, ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’, ‘উৎসব’
৮ ফেব্রুয়ারি (শেষ দিন): সকাল ১০টায় ‘নয়নের আলো’, দুপুর ১২টা ৩০ মিনিটে ‘ধর’, বেলা ৩টা ৩০ মিনিটে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘ধ্যাৎ’।

উৎসবের সমাপনী প্রদর্শনী হবে পশ্চিমবঙ্গের আলোচিত সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow