ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, দুই হলের জলাবদ্ধতা নিরসন হয়েছে এবং শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রা বর্তমানে স্বাভাবিক রয়েছে। সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে, বিশ্ববিদ্যালয়ের যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (১২ জুলাই) সন্ধ্যায় উপাচা

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, দুই হলের জলাবদ্ধতা নিরসন হয়েছে এবং শিক্ষার্থীদের সার্বিক জীবনযাত্রা বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবারের বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের যে কোনো দুর্যোগকালীন পরিস্থিতি দ্রুত মোকাবিলা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), সংশ্লিষ্ট হলের প্রভোস্ট এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দুই হলের জলাবদ্ধতা নিরসন, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে রোববার সকাল থেকেই প্রশাসন ও হল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করেছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর নেতৃত্বে ঢাকা ওয়াসা, ডিপিডিসি, সিটি করপোরেশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের যৌথ প্রচেষ্টায় রাতের মধ্যেই জলাবদ্ধতা দূর করা, বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়।

এ ছাড়া হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত মোমবাতি, মিনারেল ওয়াটার ও মশার কয়েল সরবরাহ করা হয়েছে। সোমবার সকালে শিক্ষার্থীদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের যে কোনো সংকট মোকাবিলা ও সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow