ঢাবির বিভিন্ন স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।   শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় এসব পোস্টার লাগানো হয়। পরবর্তী সময়ে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন, শ্যাডো এলাকাসহ কয়েকটি স্থানে পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায়। আরও পড়ুনকলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল এলাকায় শুধু কিশোর গ্যাং নয়, কোনো গ্যাং কালচারই থাকবে না  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা ঘটনা জানার পর সেগুলো তুলে ফেলার ব্যবস্থা করেছি। একই সঙ্গে যেসব এলাকায় পোস্টার লাগানো হয়েছে, সেসব এলাকার নিরাপত্তাকর্মীদের আমরা ডাকবো এবং শোকজ করবো। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে কারা এগুলো করেছে-

ঢাবির বিভিন্ন স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে।  

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় এসব পোস্টার লাগানো হয়। পরবর্তী সময়ে বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন, শ্যাডো এলাকাসহ কয়েকটি স্থানে পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন
কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল 
এলাকায় শুধু কিশোর গ্যাং নয়, কোনো গ্যাং কালচারই থাকবে না 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, আমরা ঘটনা জানার পর সেগুলো তুলে ফেলার ব্যবস্থা করেছি। একই সঙ্গে যেসব এলাকায় পোস্টার লাগানো হয়েছে, সেসব এলাকার নিরাপত্তাকর্মীদের আমরা ডাকবো এবং শোকজ করবো। পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে কারা এগুলো করেছে- তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে জাতীয় ছাত্রশক্তি। আজ শনিবার বিকেল ৩টায় তারা এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

এফএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow