ঢাবির হলে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুননাহার হলে প্রথমবারের মতো ভিন্ন ধর্মাবলম্বীদের (নিরামিষভোজী) জন্য ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে ঢাকসু হল সংসদ। বুধবার (৪ মার্চ) ঢাবিতে ইফতারে গরু নিয়ে যখন তোলপাড় ঠিক তার বিপরীতে ভিন্ন ধর্মাবলম্বী নিরামিষভোজীদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন করা হয়। এ বিষয়ে শামসুননাহার হল সংসদের সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার নিয়ে এবার পুরো দেশজুড়ে আলোচনা তুমুল ছিল। দেশের সবাই জানতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু খাওয়াচ্ছে। এত আয়োজনের মধ্যে শামসুন নাহার হলের আয়োজন ছিল একটু ভিন্ন আঙ্গিকে। ইফতারের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে শামসুন নাহার হল সংসদ-২০২৫ এবার হলের নিরামিষভোজীদের জন্য খাবারের ব্যবস্থা করতে কাজ করেছে, যা আর কোনো হলেই হয়নি। তিনি বলেন, ঢাবিতে প্রত্যেক বছর গরু-খাসি দেওয়া হয়, কিন্তু নিরামিষভোজী শিক্ষার্থীরা কখনোই এই আয়োজনে অংশ নিতে পারতো না। এবার সকলের পাশাপাশি ৬ জন নিরামিষভোজী আপুদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে। সামিয়া মাসুদ মম আরও জানান, তাছাড়াও, বার্ষিক ইফতারের আমেজকে আরও একধাপ বাড়িয়ে দিতে শামসুন নাহার হল সেজেছে আ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুননাহার হলে প্রথমবারের মতো ভিন্ন ধর্মাবলম্বীদের (নিরামিষভোজী) জন্য ব্যতিক্রমী ইফতারের আয়োজন করে ঢাকসু হল সংসদ।
বুধবার (৪ মার্চ) ঢাবিতে ইফতারে গরু নিয়ে যখন তোলপাড় ঠিক তার বিপরীতে ভিন্ন ধর্মাবলম্বী নিরামিষভোজীদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন করা হয়।
এ বিষয়ে শামসুননাহার হল সংসদের সাধারণ সম্পাদক সামিয়া মাসুদ মম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার নিয়ে এবার পুরো দেশজুড়ে আলোচনা তুমুল ছিল। দেশের সবাই জানতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গরু খাওয়াচ্ছে। এত আয়োজনের মধ্যে শামসুন নাহার হলের আয়োজন ছিল একটু ভিন্ন আঙ্গিকে। ইফতারের আনন্দকে সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে শামসুন নাহার হল সংসদ-২০২৫ এবার হলের নিরামিষভোজীদের জন্য খাবারের ব্যবস্থা করতে কাজ করেছে, যা আর কোনো হলেই হয়নি।
তিনি বলেন, ঢাবিতে প্রত্যেক বছর গরু-খাসি দেওয়া হয়, কিন্তু নিরামিষভোজী শিক্ষার্থীরা কখনোই এই আয়োজনে অংশ নিতে পারতো না। এবার সকলের পাশাপাশি ৬ জন নিরামিষভোজী আপুদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
সামিয়া মাসুদ মম আরও জানান, তাছাড়াও, বার্ষিক ইফতারের আমেজকে আরও একধাপ বাড়িয়ে দিতে শামসুন নাহার হল সেজেছে আলোকসজ্জায়। এই আয়োজনে শামসুন নাহার হল প্রশাসন সার্বিকভাবে তৎপর ছিল। হল প্রশাসনের তৎপরতা এবং হল সংসদের সহায়তায় সুন্দরভাবে শামসুন নাহার হলে ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে।
What's Your Reaction?