ঢাবির হলের সামনে বসে থাকা ছাত্রীর ব্যাগ নিয়ে পালালো কিশোর গ্যাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সামনে বসে থাকা এক ছাত্রীর ব্যাগ নিয়ে পালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষার্থী খাজা পিয়ারী ওয়াফা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী। ওয়াফা জানান, ঘটনার সময় তিনি শামসুন্নাহার হলের সামনে বসে ছিলেন। এ সময় পাশে রাখা তার ব্যাগটি রাস্তার পাশে অবস্থানরত কয়েকজন কিশোর বয়সী ছেলে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে টের পেলেও ততক্ষণে অভিযুক্তরা একটি অটোরিকশায় উঠে দ্রুত সরে পড়ে। পরবর্তীতে ওয়াফা ও তার বন্ধুরা তাদের খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি আরও জানান, তার ব্যাগে পার্স, আইডি কার্ড ও মোবাইল ফোন ছিল। পরে অজ্ঞাতপরিচয়ের একজন ব্যক্তি তার আইডি কার্ডটি হলে ফিরিয়ে দিয়ে যায়। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিষয়টি ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদককেও অবহিত করেছেন বলে জানিয়েছেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা তদন

ঢাবির হলের সামনে বসে থাকা ছাত্রীর ব্যাগ নিয়ে পালালো কিশোর গ্যাং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের সামনে বসে থাকা এক ছাত্রীর ব্যাগ নিয়ে পালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী খাজা পিয়ারী ওয়াফা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী।

ওয়াফা জানান, ঘটনার সময় তিনি শামসুন্নাহার হলের সামনে বসে ছিলেন। এ সময় পাশে রাখা তার ব্যাগটি রাস্তার পাশে অবস্থানরত কয়েকজন কিশোর বয়সী ছেলে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে টের পেলেও ততক্ষণে অভিযুক্তরা একটি অটোরিকশায় উঠে দ্রুত সরে পড়ে। পরবর্তীতে ওয়াফা ও তার বন্ধুরা তাদের খোঁজার চেষ্টা করেও ব্যর্থ হন।

তিনি আরও জানান, তার ব্যাগে পার্স, আইডি কার্ড ও মোবাইল ফোন ছিল। পরে অজ্ঞাতপরিচয়ের একজন ব্যক্তি তার আইডি কার্ডটি হলে ফিরিয়ে দিয়ে যায়।

এ ঘটনায় তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বিষয়টি ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদককেও অবহিত করেছেন বলে জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

ঢাবির প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। তবে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী যদি জিডি করে থাকেন তাহলে থানা থেকে আমাদের জানালে সহযোগিতা করবো।

এফএআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow