ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পূর্ব পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এসআই রাশেদুল আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। কাজী আল আমিন/এমএমকে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পূর্ব পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এসআই রাশেদুল আরও জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কাজী আল আমিন/এমএমকে
What's Your Reaction?