ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৫৮ বছর। নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, সকাল ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পেয়ে জরুরি বিভাগের গেটের পাশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছনে অজ্ঞাতপরিচয় দুই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি বলেন, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৫৮ বছর। নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী বলেন, সকাল ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পেয়ে জরুরি বিভাগের গেটের পাশে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছনে অজ্ঞাতপরিচয় দুই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হলে তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি বলেন, নিহত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তাদের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কেএজেডআইএ/এমএএইচ/
What's Your Reaction?