তওবার নামাজের নিয়ত-নিয়ম

রাব্বুল আলামিন মানুষের মাঝে ভালো ও মন্দ দুই প্রবণতাই রেখেছেন। পাশাপাশি উভয় প্রবণতার সহায়ক কিছু গুণ-যোগ্যতাও দান করেছেন। তা দিয়ে মানুষ সৎকর্ম যেমন করে, অসৎকর্মেও জড়িয়ে যায়। আল্লাহর হুকুম যেমন পালন করে, অমান্যতাও করে বসে। দুনিয়া ও আখেরাতের কল্যাণ বিবেচনায় আল্লাহ-অভিমুখী যেমন হয়, অবহেলা কিংবা উদাসীনতায় আল্লাহবিমুখও হয়ে যায়। তবে এমন কিছু হয়ে গেলে যেন কেউ নিরাশ না হয়, বরং নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। সেইসাথে আল্লাহর হুকুম লঙ্ঘনের ভয়াবহতা উপলব্ধি করে বিগলিত হৃদয়ে ক্ষমা চায়– এ মর্মে পরিষ্কার ভাষায় নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন মাজিদে। ইরশাদ হয়েছে, ‘আপনি বলে দিন, হে আমার বান্দাগণ! যারা নিজ সত্তার ওপর সীমালঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর সমীপে আনুগত্য প্রকাশ কর– তোমাদের নিকট শাস্তি আসার আগে, যার পর আর তোমাদেরকে সাহায্য করা হবে না।’ (সুরা যুমার : ৫৩-৫৪) অন্যত্র আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা : ২২২) অর্থাৎ

তওবার নামাজের নিয়ত-নিয়ম

রাব্বুল আলামিন মানুষের মাঝে ভালো ও মন্দ দুই প্রবণতাই রেখেছেন। পাশাপাশি উভয় প্রবণতার সহায়ক কিছু গুণ-যোগ্যতাও দান করেছেন। তা দিয়ে মানুষ সৎকর্ম যেমন করে, অসৎকর্মেও জড়িয়ে যায়। আল্লাহর হুকুম যেমন পালন করে, অমান্যতাও করে বসে। দুনিয়া ও আখেরাতের কল্যাণ বিবেচনায় আল্লাহ-অভিমুখী যেমন হয়, অবহেলা কিংবা উদাসীনতায় আল্লাহবিমুখও হয়ে যায়।

তবে এমন কিছু হয়ে গেলে যেন কেউ নিরাশ না হয়, বরং নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে। সেইসাথে আল্লাহর হুকুম লঙ্ঘনের ভয়াবহতা উপলব্ধি করে বিগলিত হৃদয়ে ক্ষমা চায়– এ মর্মে পরিষ্কার ভাষায় নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন মাজিদে।

ইরশাদ হয়েছে, ‘আপনি বলে দিন, হে আমার বান্দাগণ! যারা নিজ সত্তার ওপর সীমালঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর সমীপে আনুগত্য প্রকাশ কর– তোমাদের নিকট শাস্তি আসার আগে, যার পর আর তোমাদেরকে সাহায্য করা হবে না।’ (সুরা যুমার : ৫৩-৫৪)

অন্যত্র আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা : ২২২)

অর্থাৎ গোনাহ হয়ে গেলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, তবে নির্ভয় হওয়ারও সুযোগ নেই। তাই গোনাহ হওয়ামাত্র তওবা ও ইস্তিগফারের মাধ্যমে নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে।

রাসুল (সা.) বলেছেন, ‘কোনো বান্দা পাপ করে ফেললে এরপর ভালোভাবে অজু করে যদি দুই রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন।’ (সুনানে আবু দাউদ : ১৫২১)

তওবার নামাজের নিয়ত কীভাবে করবেন?

নিয়ত মূলত অন্তরের বিষয়, এটা মুখে বলা জরুরি নয়। আপনি শুধু মনে মনে এই ইচ্ছা রাখলেই যথেষ্ট, ‘হে আল্লাহ, আমি আমার কৃত গোনাহের জন্য লজ্জিত। আপনার ক্ষমা ও সন্তুষ্টির জন্য দুই রাকাত তওবার নামাজ আদায় করছি, আপনি তা কবুল করুন।’

তওবার নামাজের নিয়ম

তওবার নামাজের জন্য আলাদা কোনো নিয়ম নেই। নির্দিষ্ট কোনো কেরাত বা দোয়া পড়ার বিধান নেই। বরং সাধারণ নফল নামাজের মতোই– যে কোনো কেরাত, ধীরস্থির রুকু ও সাজদা, স্বাভাবিক তাসবিহ, তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাসূরের মাধ্যমে নামায আদায় করবে। সকল নামাজের মতোই পূর্ণ পবিত্রতা, নিমগ্নতা ও খুশু-খুজু রক্ষা করার চেষ্টা করবে।

সালাতুত তওবা দুই বা চার রাকাত। তবে বারবার দুই রাকাত করে অনেক রাকাত আদায় করতেও কোনো সমস্যা নেই।

সালাতুত তওবা আদায়ের পর কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দুআ করবে এবং বিগলিত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করবে।

হাদিস শরিফে তওবা ও ইস্তিগফারের বিভিন্ন বাক্য রয়েছে। তন্মধ্যে একটিকে বলা হয়েছে ‘সায়্যিদুল ইস্তিগফার’। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা (সকালে) এই ইস্তিগফার পড়বে এবং সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে, সে জান্নাতি।  যে ব্যক্তি রাতের বেলা (সন্ধ্যায়) এটি পাঠ করবে এবং সকাল হওয়ার আগেই ইন্তেকাল করবে, সে জান্নাতি। (বোখারি : ৬৩০৬)

অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি নিম্নোক্ত ইস্তিগফার পাঠ করবে, তার সকল গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে থাকে। সেই ইস্তিগফারের বাক্যগুলো এই–

أَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لَا إلهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ، وَأَتُوْبُ إلَيْهِ.

উচ্চারণ : আস্তাগফিরুল্লাহাল হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।

অর্থ : আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর কাছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। যিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক। আর আমি তাঁর কাছে তওবা করছি। (তিরমিজি : ৩৮৯৪, আবু দাউদ : ১৫১৭, মুসতাদরাকে হাকেম : ১৯০৫)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow