তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাত থেকে ভিওডি বাংলার ডিএমডির সম্মাননা গ্রহণ
‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন জনপ্রিয় ডিজিটাল সংবাদমাধ্যম ভিওডি বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহফুজ কবির মুক্তা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে তিনি মাহফুজ কবির মুক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আরও পড়ুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি কে এম মহসিন এবং সাধারণ সম্পাদক বাব
‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে মিডিয়া পার্টনার হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট পেয়েছেন জনপ্রিয় ডিজিটাল সংবাদমাধ্যম ভিওডি বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহফুজ কবির মুক্তা।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে তিনি মাহফুজ কবির মুক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)-এর সভাপতি কে এম মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।
এ সময় আয়োজক সংগঠনের নেতা, বিশিষ্ট আলোকচিত্রী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনীতে আন্দোলন, নির্যাতন, প্রতিরোধ এবং গণঅভ্যুত্থানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তের দুর্লভ আলোকচিত্র স্থান পেয়েছে। দিনব্যাপী এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ভিওডি বাংলা।
কেএইচ/এমআরএম
What's Your Reaction?