তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে অনলাইন পোর্টালের সম্পাদকদের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। এসময় নিবন্ধিত অনলাইন পোর্টালের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রীকে জানানো হয়, দেশের মূলধারার গণমাধ্যম হিসেবে অনলাইন পোর্টালগুলো দায়িত্বশীল সাংবাদিকতা করছে। জনগণের তথ্য চাহিদা পূরণ ও দ্রুত খবর পৌঁছে দিতে অনলাইন পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু নানান কারণে এই গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অনিবন্ধিত অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনার কথা উল্লেখ করে সম্পাদক-প্রকাশকরা বলেন, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের দৌরাত্ম্য কমাতে সুস্থ সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। আরও পড়ুন সাংবাদিকতা পেশা হিসেবে কেমন সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন অন্তর্ভুক্ত না থাকায় পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা। মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে অনলাইন পোর্টালের সম্পাদকদের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা।

বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন তারা। এসময় নিবন্ধিত অনলাইন পোর্টালের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রীকে জানানো হয়, দেশের মূলধারার গণমাধ্যম হিসেবে অনলাইন পোর্টালগুলো দায়িত্বশীল সাংবাদিকতা করছে। জনগণের তথ্য চাহিদা পূরণ ও দ্রুত খবর পৌঁছে দিতে অনলাইন পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু নানান কারণে এই গণমাধ্যমের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

অনিবন্ধিত অনলাইন পোর্টালকে নীতিমালার আওতায় আনার কথা উল্লেখ করে সম্পাদক-প্রকাশকরা বলেন, ডিসইনফরমেশন ও মিসইনফরমেশনের দৌরাত্ম্য কমাতে সুস্থ সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে।

সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অনলাইন অন্তর্ভুক্ত না থাকায় পোর্টালগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তারা।

মন্ত্রী সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুস, জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক, বাংলানিউজের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলাম, রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান পিন্টু, ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের প্রকাশক শাহাদাত হোসেন ও রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এ সময় উপস্থিত ছিলেন।

এএসএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow