তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৮ দফায় সময় গড়ালো, নতুন তারিখ ২০ আগস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। এ কারণে প্রতিবেদন দাখিলের জন্য আরও এক দফা সময় দিয়ে আগামী ২০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আরও পড়ুন ইনকিলাব কালচারাল সেন্টারের জাবের-জুমার পদত্যাগ বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান জাগো নিউজকে নিশ্চিত করেছেন। মামলার তথ্য অনুযায়ী, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, সেবছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিক

তদন্ত প্রতিবেদন জমা দিতে ১৮ দফায় সময় গড়ালো, নতুন তারিখ ২০ আগস্ট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিল করতে পারেনি সিআইডি। এ কারণে প্রতিবেদন দাখিলের জন্য আরও এক দফা সময় দিয়ে আগামী ২০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন, সেবছর ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

হামলার ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে ওসমান হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

এ মামলার তদন্ত শেষে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ৬ জানুয়ারি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তবে অভিযোগপত্রের বিষয়ে বাদি নারাজি দিলে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে এরপর থেকে মামলাটির তদন্ত করছে সিআইডি। তবে এখন পর্যন্ত সংস্থাটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি। বুধবারের আদেশের মাধ্যমে এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১৮তম দফায় পিছিয়ে গেলো।

 এমডিএএ/এসএনআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow