তপশিলের পর ৩৬ দিনে ১৫ রাজনৈতিক নেতাকর্মী  হত্যার শিকার : টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টিআইবি জানায়, গত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ হাজার ৮২ জন। প্রতিবেদনে বলা হয়, সংঘটিত সহিংস ঘটনার মধ্যে ৫৫০টি ঘটনায় (৯১ দশমিক ৭ শতাংশ) বিএনপি, ১২৪টি ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (২০ দশমিক ৭ শতাংশ) এবং ৪৬টি ঘটনায় (৭ দশমিক ৭ শতাংশ) জামায়াতে ইসলামী সম্পৃক্ত ছিল। টিআইবি আরও জানায়, তপশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৫ সালে সংঘটিত ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সময়ে ১ হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। পাশাপাশি ডিপফেক ও ভুল তথ্যের বিস্তার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টির বেশি হামলার ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্

তপশিলের পর ৩৬ দিনে ১৫ রাজনৈতিক নেতাকর্মী  হত্যার শিকার : টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে টিআইবি জানায়, গত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭ হাজার ৮২ জন।

প্রতিবেদনে বলা হয়, সংঘটিত সহিংস ঘটনার মধ্যে ৫৫০টি ঘটনায় (৯১ দশমিক ৭ শতাংশ) বিএনপি, ১২৪টি ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (২০ দশমিক ৭ শতাংশ) এবং ৪৬টি ঘটনায় (৭ দশমিক ৭ শতাংশ) জামায়াতে ইসলামী সম্পৃক্ত ছিল।

টিআইবি আরও জানায়, তপশিল ঘোষণার পর মাত্র ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৫ সালে সংঘটিত ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন প্রাণ হারিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ সময়ে ১ হাজার ৩৩৩টি অস্ত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। পাশাপাশি ডিপফেক ও ভুল তথ্যের বিস্তার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টির বেশি হামলার ঘটনায় সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow