তবুও তুমি এসো
সাব্বির হাসান নিরব হয়তো, আমার মৃত্যু সংবাদে তোমারহাত থেকে সেদ্ধ ভাতের হাড়ি পড়ে যাবে,কপোলজুড়ে অশ্রু ঝরবে,ঠোট কাঁপবে ধীরে ধীরে। তুমি চাইলেই, দরজা কপাটেচিৎকার করতে পারবে না।তুমি চাইলেই, কথা দেওয়াকথা রাখতে পারবে না। তুমি চাইলেই, আমায় শিয়রেএসে দাঁড়াতে পারবে না।হয়তো সময়ের অভাবে,নয়তো কঠিন বাস্তবতায়। আবার এমনও হতে পারেতুমি আমার মৃত্যুর খবরই পেলে না।বছর তিনেক পর, কারো টাইমলাইনেরমেমোরিজ থেকে দেখতে পেলে,আমার মৃত্যুর তিন বছর পার হলো। তুমি তখন কী করবে?আমি যদিও মাটির দখলে,কবরের পাশে আগাছার বিস্তার;তবুও তুমি এসো আমার পানে। কবরের শিয়রে দাঁড়িয়ে রঙিনস্মৃতিচারণ করিও, কথা রাখতে নাপারার দায়ে অভিশাপ না দিয়েক্ষমায় জড়িয়ে দিও। আমার মৃত্যু সংবাদ পেলেতুমি কিন্তু এসো!বহুকাল-বহুবছর পরেহলেও তুমি এসো। আরও পড়ুন উপেক্ষার জন্ম এসইউ
সাব্বির হাসান নিরব
হয়তো, আমার মৃত্যু সংবাদে তোমার
হাত থেকে সেদ্ধ ভাতের হাড়ি পড়ে যাবে,
কপোলজুড়ে অশ্রু ঝরবে,
ঠোট কাঁপবে ধীরে ধীরে।
তুমি চাইলেই, দরজা কপাটে
চিৎকার করতে পারবে না।
তুমি চাইলেই, কথা দেওয়া
কথা রাখতে পারবে না।
তুমি চাইলেই, আমায় শিয়রে
এসে দাঁড়াতে পারবে না।
হয়তো সময়ের অভাবে,
নয়তো কঠিন বাস্তবতায়।
আবার এমনও হতে পারে
তুমি আমার মৃত্যুর খবরই পেলে না।
বছর তিনেক পর, কারো টাইমলাইনের
মেমোরিজ থেকে দেখতে পেলে,
আমার মৃত্যুর তিন বছর পার হলো।
তুমি তখন কী করবে?
আমি যদিও মাটির দখলে,
কবরের পাশে আগাছার বিস্তার;
তবুও তুমি এসো আমার পানে।
কবরের শিয়রে দাঁড়িয়ে রঙিন
স্মৃতিচারণ করিও, কথা রাখতে না
পারার দায়ে অভিশাপ না দিয়ে
ক্ষমায় জড়িয়ে দিও।
আমার মৃত্যু সংবাদ পেলে
তুমি কিন্তু এসো!
বহুকাল-বহুবছর পরে
হলেও তুমি এসো।

উপেক্ষার জন্ম
এসইউ
What's Your Reaction?