তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

২০১৯ সালে মুন্সীগঞ্জে টহল পুলিশের গুলিতে আহত সাহাদাত হোসেন শ্যামলকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আপাতত ২ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান। ২০১৯ সালে মুন্সীগঞ্জে টহল পুলিশের গুলিতে সাহাদাত হোসেন শ্যামল আহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ২০১৯ সালের ১৭ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের একটি চেকপোস্টে সাহাদাত হোসেন শ্যামল (২০) নামে এক তরুণ গুলিবিদ্ধ হন। শ্যামল ও তার বন্ধুদের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তার পায়ে গুলি করে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করা হয়। এ ঘটনার জন্য পুলিশ ‘সরি’ বলেছিল। 

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

২০১৯ সালে মুন্সীগঞ্জে টহল পুলিশের গুলিতে আহত সাহাদাত হোসেন শ্যামলকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আপাতত ২ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শাহিনুজ্জামান।

২০১৯ সালে মুন্সীগঞ্জে টহল পুলিশের গুলিতে সাহাদাত হোসেন শ্যামল আহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

২০১৯ সালের ১৭ এপ্রিল বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুন্সীগঞ্জের ঢাকা-নবাবগঞ্জ সড়কের কামারকান্দা এলাকায় পুলিশের একটি চেকপোস্টে সাহাদাত হোসেন শ্যামল (২০) নামে এক তরুণ গুলিবিদ্ধ হন। শ্যামল ও তার বন্ধুদের অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই পুলিশ তার পায়ে গুলি করে।

তবে পুলিশের পক্ষ থেকে ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করা হয়। এ ঘটনার জন্য পুলিশ ‘সরি’ বলেছিল। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow