তরুণদের শেখার সুযোগ দেখছেন কিউই কোচ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে তুলনামূলক তরুণ ও নতুন মুখদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টম লাথামের নেতৃত্বে খেলবে দলটি। কন্ডিশন ও সামগ্রিক শক্তির বিচারে বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবেই দেখছেন কিউই কোচ রব ওয়াল্টার। তার মতে, এই সিরিজ তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ শেখার সুযোগ হয়ে উঠবে। আইপিএল ও পিএসএলের কারণে নিউজিল্যান্ডের নিয়মিত একাদশের অনেক ক্রিকেটার এই সফরে নেই। বিকল্প হিসেবে সুযোগ পাওয়া খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও তারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমাদের মৌসুম খুব বেশিদিন আগে শেষ হয়নি। গত কয়েক সপ্তাহে যেমন বলেছি, কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কায় ছিল, আর বাকিরা নিজ নিজ প্রদেশে থেকে এই সফরের জন্য প্রস্তুতি নিয়েছে।’ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই তিনি আরও বলেন, ‘এই দলে এমন কয়েকজন আছে, যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এখানে খেলেছিল। তখন যে ম্যাচটি হয়েছিল, সেটি চার দিনের ছিল। সেই অভিজ্ঞতা তাদের কাজে আসবে। সেই সিরিজটি মে মাসে হয়েছিল, তাই সময়টাও প্রায় একই

তরুণদের শেখার সুযোগ দেখছেন কিউই কোচ

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। ফলে তুলনামূলক তরুণ ও নতুন মুখদের নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টম লাথামের নেতৃত্বে খেলবে দলটি। কন্ডিশন ও সামগ্রিক শক্তির বিচারে বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবেই দেখছেন কিউই কোচ রব ওয়াল্টার। তার মতে, এই সিরিজ তরুণ ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ শেখার সুযোগ হয়ে উঠবে।

আইপিএল ও পিএসএলের কারণে নিউজিল্যান্ডের নিয়মিত একাদশের অনেক ক্রিকেটার এই সফরে নেই। বিকল্প হিসেবে সুযোগ পাওয়া খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম হলেও তারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরমার। কোচ রব ওয়াল্টার বলেন, ‘আমাদের মৌসুম খুব বেশিদিন আগে শেষ হয়নি। গত কয়েক সপ্তাহে যেমন বলেছি, কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কায় ছিল, আর বাকিরা নিজ নিজ প্রদেশে থেকে এই সফরের জন্য প্রস্তুতি নিয়েছে।’ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই তিনি আরও বলেন, ‘এই দলে এমন কয়েকজন আছে, যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এখানে খেলেছিল। তখন যে ম্যাচটি হয়েছিল, সেটি চার দিনের ছিল। সেই অভিজ্ঞতা তাদের কাজে আসবে। সেই সিরিজটি মে মাসে হয়েছিল, তাই সময়টাও প্রায় একই রকম। বাংলাদেশে খেলার যে কোনো অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য সহায়ক।’

টম লাথামদের উত্তরসূরি হতে হলে এখন থেকেই চ্যালেঞ্জিং প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বলে মনে করেন কিউই কোচ, ‘এটা আমাদের জন্য সবসময়ই ইতিবাচক। আপনি যদি তাদের আমাদের পরবর্তী প্রজন্মের ক্রিকেটার বলতে চান তাহলে ভালো মানের প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দেওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছি। আমার মনে করি বাংলাদেশ খুবই ভালো দল। সম্প্রতি পাকিস্তানকে হারিয়ে তারা সেটা দেখিয়েছে। এজন্য বিদেশের মাটিতে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে তুলনামূলক কম অভিজ্ঞ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়া আমাদের জন্য ইতিবাচক দিক।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow