তানজিদ শুভ্রর কবিতা: বসন্ত তুমি

বসন্ত তুমি—কোকিলের কণ্ঠে বেজে ওঠা ব্যাকুল আবাহন,ভোরের আলোয় পাখির কলরবে ঘুম ভাঙা মন। ​বসন্ত তুমি—হৃদয়ের তটে জেগে ওঠা আদিম ভালোবাসা,রক্তে মিশে থাকা আমার মায়ের ভাষা। ​বসন্ত তুমি—ঝরা পাতার উৎসবে প্রিয়তমার হাত ছুঁয়ে হাঁটা,গোধূলির রঙে দুটি ছায়ার মিলেমিশে থাকা। ​বসন্ত তুমি—গোলাপি ঠোঁটের কোণে সেই পরিচিত তিল,প্রিয়তমার হাসিতে খুঁজে পাওয়া অনাবিল মিল। ​বসন্ত তুমি—নবীন কবির খাতার প্রথম কবিতা,সুপ্ত প্রতিভার জেগে ওঠা সবটুকু সজীবতা। ​বসন্ত তুমি—বাসন্তী নূপুরে বেজে ওঠা চেনা সুর,ক্লান্ত দুপুরেও পথিকের চোখে প্রশান্তির রোদ্দুর। এসইউ

তানজিদ শুভ্রর কবিতা: বসন্ত তুমি

বসন্ত তুমি—
কোকিলের কণ্ঠে বেজে ওঠা ব্যাকুল আবাহন,
ভোরের আলোয় পাখির কলরবে ঘুম ভাঙা মন।

​বসন্ত তুমি—
হৃদয়ের তটে জেগে ওঠা আদিম ভালোবাসা,
রক্তে মিশে থাকা আমার মায়ের ভাষা।

​বসন্ত তুমি—
ঝরা পাতার উৎসবে প্রিয়তমার হাত ছুঁয়ে হাঁটা,
গোধূলির রঙে দুটি ছায়ার মিলেমিশে থাকা।

​বসন্ত তুমি—
গোলাপি ঠোঁটের কোণে সেই পরিচিত তিল,
প্রিয়তমার হাসিতে খুঁজে পাওয়া অনাবিল মিল।

​বসন্ত তুমি—
নবীন কবির খাতার প্রথম কবিতা,
সুপ্ত প্রতিভার জেগে ওঠা সবটুকু সজীবতা।

​বসন্ত তুমি—
বাসন্তী নূপুরে বেজে ওঠা চেনা সুর,
ক্লান্ত দুপুরেও পথিকের চোখে প্রশান্তির রোদ্দুর।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow