তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন

রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন-২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া, বিভিন্ন সেলস চ্যানেলের প্রধান, বিভাগীয় প্রধান এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী বলেন, ‘দক্ষ নেতৃত্ব, সুশাসন, মানসম্পন্ন ও নান্দনিক পণ্য উৎপাদন, গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে নিরবচ্ছিন্ন অঙ্গীকার, সময়মতো পণ্য সরবরাহ এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়েই তানিন ফার্নিচার ধারাবাহিকভাবে সাফল্যের নতুন নতুন মাইলফলক অর্জন করে চলেছে।’ চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া তার বক্তব্যে বলেন, ‘কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব এবং ডিজিটাল উদ্ভাবনই প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। তিনি আরও জানান, তানিন ফার্নিচারের নতুন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই সহজে পছ

তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন
রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তানিন ফার্নিচারের হাফ ইয়ারলি বিজনেস কনফারেন্স ও ই-কমার্স ওয়েবসাইট উদ্বোধন-২০২৬। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানিন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া, বিভিন্ন সেলস চ্যানেলের প্রধান, বিভাগীয় প্রধান এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী বলেন, ‘দক্ষ নেতৃত্ব, সুশাসন, মানসম্পন্ন ও নান্দনিক পণ্য উৎপাদন, গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে নিরবচ্ছিন্ন অঙ্গীকার, সময়মতো পণ্য সরবরাহ এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয়েই তানিন ফার্নিচার ধারাবাহিকভাবে সাফল্যের নতুন নতুন মাইলফলক অর্জন করে চলেছে।’ চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া তার বক্তব্যে বলেন, ‘কর্মীদের সক্রিয় অংশগ্রহণ, তরুণ নেতৃত্ব এবং ডিজিটাল উদ্ভাবনই প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। তিনি আরও জানান, তানিন ফার্নিচারের নতুন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন ঘরে বসেই সহজে পছন্দের ফার্নিচার নির্বাচন ও ক্রয় করতে পারবেন, যা গ্রাহকসেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করবে।’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তানিন ফার্নিচারের নতুন ই-কমার্স ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সেলস টিম ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি মৌসুমী ফল উপহার দিয়ে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা জানান, ব্যবসায়িক লক্ষ্য অর্জন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে তানিন ফার্নিচার ভবিষ্যতেও উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow