তামিম ইকবালকে প্রধান করে বিসিবি আহ্বায়ক কমিটি গঠন
একদিন আগেই জাগো নিউজে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, দ্রুতই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ খুব বেশি সময় নেয়নি। আজ (মঙ্গলবার) বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। সে সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে বিসিবি পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। কমিটির বাকি সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা। বিস্তারিত আসছে... আইএইচএস/
একদিন আগেই জাগো নিউজে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, দ্রুতই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ খুব বেশি সময় নেয়নি।
আজ (মঙ্গলবার) বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। সে সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে বিসিবি পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে।
আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এনএসসি পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান ১১ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেন। কমিটির বাকি সদস্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।
বিস্তারিত আসছে...
আইএইচএস/
What's Your Reaction?