তামিমকে টপকে গেলেন বিজয়, মোহামেডানের ইনিংসে যত রেকর্ড
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলছে ফাইনাল রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে আজ মাঠে নামে মোহামেডান। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪০৬ রানের বিশাল পুঁজি তুলে মোহামেডান। মোহামেডানের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। ১১৫ বলে ১৪১ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন বিজয়। অন্যদিকে ইমন করেছেন পাক্কা ১৫০ রান, বল লেগেছে মোটে ১১৬টি। দারুণ এই ইনিংসে মোহামেডান ঢুকে গেছে রেকর্ডবইয়ে, রেকর্ড গড়েছেন বিজয়ও। *২৫ লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে ২৫তম সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়। বাংলাদেশিদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন বিজয়। এতদিন ২৪ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তামিম ইকবালের সাথে শীর্ষে ছিলেন বিজয়। এবার এককভাবে শীর্ষে। তামিমের ২৪ সেঞ্চুরিতে লেগেছিল ৩২০ ইনিংস। বিজয়ের ২৫ সেঞ্চুরিতে লেগেছে ২৩৪ ইনিংস। *৪০৬/৪ মোহামেডানের রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লো মোহামেডান। সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ডিপিএলের সর্বশেষ আসরেই হয়েছিল, করেছিল প্রাইম ব্যাংক। সেবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) চলছে ফাইনাল রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে আবাহনীর বিপক্ষে আজ মাঠে নামে মোহামেডান। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪০৬ রানের বিশাল পুঁজি তুলে মোহামেডান।
মোহামেডানের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। ১১৫ বলে ১৪১ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন বিজয়। অন্যদিকে ইমন করেছেন পাক্কা ১৫০ রান, বল লেগেছে মোটে ১১৬টি। দারুণ এই ইনিংসে মোহামেডান ঢুকে গেছে রেকর্ডবইয়ে, রেকর্ড গড়েছেন বিজয়ও।
*২৫
লিস্ট ‘এ’ ক্রিকেট ক্যারিয়ারে ২৫তম সেঞ্চুরি হাঁকালেন এনামুল হক বিজয়। বাংলাদেশিদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন বিজয়। এতদিন ২৪ সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তামিম ইকবালের সাথে শীর্ষে ছিলেন বিজয়। এবার এককভাবে শীর্ষে। তামিমের ২৪ সেঞ্চুরিতে লেগেছিল ৩২০ ইনিংস। বিজয়ের ২৫ সেঞ্চুরিতে লেগেছে ২৩৪ ইনিংস।
*৪০৬/৪
মোহামেডানের রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি দলগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লো মোহামেডান। সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ডিপিএলের সর্বশেষ আসরেই হয়েছিল, করেছিল প্রাইম ব্যাংক। সেবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৪২২ রানের পুঁজি তোলে ব্যাংক। জবাবে ব্রাদার্স করে ২৪৯ রান। প্রাইম ব্যাংকের হয়ে ১২৫ বলে ১৭৬ রানের বিশাল ইনিংস খেলেছিলেন নাঈম শেখ।
What's Your Reaction?