তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস 

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভের পর অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগমকে (টিভিকে) সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কংগ্রেস। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি রাজ্য ইউনিটের ওপর ছেড়ে দিয়েছে।  বুধবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খারগের বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তামিলনাড়ুর নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতারা।  বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানান, টিভিকে সরকার গঠনের জন্য কংগ্রেসের সমর্থন চেয়েছে। তিনি বলেন, নির্বাচনের রায় বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসকে দেওয়া হয়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, তামিলনাড়ুতে যে সরকারই গঠিত হোক, সেখানে বিজেপির অংশগ্রহণ চায় না কংগ্রেস।  উল্লেখ্য, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে ১০৮টি আসন পেয়ে এককভাবে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন

তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়ের পাশে দাঁড়াচ্ছে কংগ্রেস 

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়লাভের পর অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্রি কাজাগমকে (টিভিকে) সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে কংগ্রেস। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি রাজ্য ইউনিটের ওপর ছেড়ে দিয়েছে। 

বুধবার (৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খারগের বাসভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তামিলনাড়ুর নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতারা। 

বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল জানান, টিভিকে সরকার গঠনের জন্য কংগ্রেসের সমর্থন চেয়েছে। তিনি বলেন, নির্বাচনের রায় বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তামিলনাড়ু প্রদেশ কংগ্রেসকে দেওয়া হয়েছে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, তামিলনাড়ুতে যে সরকারই গঠিত হোক, সেখানে বিজেপির অংশগ্রহণ চায় না কংগ্রেস। 

উল্লেখ্য, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে ১০৮টি আসন পেয়ে এককভাবে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা তারা অর্জন করতে পারেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow