তারাবির নামাজ ঘিরে মানতে হবে একগুচ্ছ নির্দেশনা
পবিত্র রমজান মাসে তারাবির নামাজ আদায়ে সংযম ও ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ধর্মীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ইমাম ও খতিবদের উদ্দেশে বলেছে, নামাজ পরিচালনায় ভারসাম্য ও নমনীয়তা দেখাতে হবে এবং মুসল্লিদের পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে। আচরণে আদর্শ স্থাপন, শান্ত পরিবেশ নিশ্চিত করা এবং সমাজের মূল্যবোধ তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মসজিদের পবিত্রতা রক্ষা করতে দেশটির সংস্থাটির চেয়ারম্যান ড. ওমর হাবতর আল দারেই মুসল্লিদের প্রতিও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মসজিদ নির্মিত হয়েছে আল্লাহর স্মরণ, সম্প্রীতি, সহনশীলতা ও প্রশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য। এছাড়া মসজিদে আগতদের পার্কিং বিধি মেনে চলা, প্রবেশপথের সামনে যানজট সৃষ্টি না করা এবং জননিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছে। রমজান মাসে দেশজুড়ে তারাবির নামাজে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায়। এ পরিস্থিতিতে শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
পবিত্র রমজান মাসে তারাবির নামাজ আদায়ে সংযম ও ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ধর্মীয় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ ইমাম ও খতিবদের উদ্দেশে বলেছে, নামাজ পরিচালনায় ভারসাম্য ও নমনীয়তা দেখাতে হবে এবং মুসল্লিদের পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে। আচরণে আদর্শ স্থাপন, শান্ত পরিবেশ নিশ্চিত করা এবং সমাজের মূল্যবোধ তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, মসজিদের পবিত্রতা রক্ষা করতে দেশটির সংস্থাটির চেয়ারম্যান ড. ওমর হাবতর আল দারেই মুসল্লিদের প্রতিও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মসজিদ নির্মিত হয়েছে আল্লাহর স্মরণ, সম্প্রীতি, সহনশীলতা ও প্রশান্তি ছড়িয়ে দেওয়ার জন্য।
এছাড়া মসজিদে আগতদের পার্কিং বিধি মেনে চলা, প্রবেশপথের সামনে যানজট সৃষ্টি না করা এবং জননিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছে।
রমজান মাসে দেশজুড়ে তারাবির নামাজে মুসল্লিদের উপস্থিতি বেড়ে যায়। এ পরিস্থিতিতে শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?