তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

বিলুপ্ত হচ্ছে গাছ, বিলুপ্ত হচ্ছে মাছ, বিলুপ্ত হচ্ছে পাখি বিলুপ্ত হচ্ছে সবুজ পাতা ঝিরিঝিরি বৃষ্টিতে নিবিড় বন, স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি। এই দুষিত ধূলিকণা, এই উন্মত্ত কোলাহল এই ধোঁয়া-দুর্গন্ধ-দূষণ এ এক অচেনা পৃথিবীতে আমাদের... মানহীন-জ্ঞানহীন আত্মঘাতী শহুরে জীবন। ইট-পাথর ও কংক্রিটের উন্নয়নের প্রবঞ্চনা শ্বাসরোধী কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন বঞ্চনা গুপ্ত-ঘাতক হয়ে লুকিয়ে থাকে আমৃত্যু লুকিয়ে থাকে গুপ্ত-ঘাতক হয়ে আমাদের শহুরে ফুসফুসে। এই মরুময়-হলুদাভ নয় নয় এই ধোঁয়াটে আকাশ আমার সবুজ বাংলার নীল আকাশ চাই, ফিরে পেতে চাই পেলব ঘাসের অবারিত মাঠ। আর ফিরে পেতে চাই প্রবহমান নদীর কলকল্লোল, দূষণ-দহন নয় বিশুদ্ধ বাতাসে প্রাণ সঞ্চারিত প্রশ্বাসে ফিরে পেতে চাই নদী ও পুকুরের বিশুদ্ধ জল। আর, জলজ জীব ও উদ্ভিদ পূর্ণ জলাশয় চাই আরো-আরো চাই পদ্ম পুকুর, শাপলা ফুলে উড়ে চলা ফড়িং ও মধুকর মৌমাছির ঝাঁক, রক্তিম আকাশে নদীর সোনালি বাঁক। উড়ে চলে ফিঙ্গে, ডাহুক আর মাছরাঙা আম আর লিচু গাছে আছে চিরহরিৎ রঙ জমা। এমন সুন্দর স্বদেশ আমার: এখন বিলুপ্ত প্রায়! মানুষের লোভ ও  লালসার কাছে প্রকৃতি অসহায়! সবুজ বিপ্লবের

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি
বিলুপ্ত হচ্ছে গাছ, বিলুপ্ত হচ্ছে মাছ, বিলুপ্ত হচ্ছে পাখি বিলুপ্ত হচ্ছে সবুজ পাতা ঝিরিঝিরি বৃষ্টিতে নিবিড় বন, স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি। এই দুষিত ধূলিকণা, এই উন্মত্ত কোলাহল এই ধোঁয়া-দুর্গন্ধ-দূষণ এ এক অচেনা পৃথিবীতে আমাদের... মানহীন-জ্ঞানহীন আত্মঘাতী শহুরে জীবন। ইট-পাথর ও কংক্রিটের উন্নয়নের প্রবঞ্চনা শ্বাসরোধী কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন বঞ্চনা গুপ্ত-ঘাতক হয়ে লুকিয়ে থাকে আমৃত্যু লুকিয়ে থাকে গুপ্ত-ঘাতক হয়ে আমাদের শহুরে ফুসফুসে। এই মরুময়-হলুদাভ নয় নয় এই ধোঁয়াটে আকাশ আমার সবুজ বাংলার নীল আকাশ চাই, ফিরে পেতে চাই পেলব ঘাসের অবারিত মাঠ। আর ফিরে পেতে চাই প্রবহমান নদীর কলকল্লোল, দূষণ-দহন নয় বিশুদ্ধ বাতাসে প্রাণ সঞ্চারিত প্রশ্বাসে ফিরে পেতে চাই নদী ও পুকুরের বিশুদ্ধ জল। আর, জলজ জীব ও উদ্ভিদ পূর্ণ জলাশয় চাই আরো-আরো চাই পদ্ম পুকুর, শাপলা ফুলে উড়ে চলা ফড়িং ও মধুকর মৌমাছির ঝাঁক, রক্তিম আকাশে নদীর সোনালি বাঁক। উড়ে চলে ফিঙ্গে, ডাহুক আর মাছরাঙা আম আর লিচু গাছে আছে চিরহরিৎ রঙ জমা। এমন সুন্দর স্বদেশ আমার: এখন বিলুপ্ত প্রায়! মানুষের লোভ ও  লালসার কাছে প্রকৃতি অসহায়! সবুজ বিপ্লবের ডাক  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow