তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার এ আবেদন করেন। শুনানি শেষে এ বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। আসামি দুইজন হলেন— মো. মহিদুল ইসলাম ও মো. চান মিয়া। তারা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করছে পুলিশ। মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমে আসামিদের সম্পৃক্ততা রয়েছে। রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই, পলাতক আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, অর্থের উৎস শনাক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের রহস

তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার এ আবেদন করেন।

শুনানি শেষে এ বিষয়ে আদালত আদেশ দেবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আসামি দুইজন হলেন— মো. মহিদুল ইসলাম ও মো. চান মিয়া। তারা তারিক সিদ্দিকীর ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করছে পুলিশ।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমে আসামিদের সম্পৃক্ততা রয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই, পলাতক আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, অর্থের উৎস শনাক্ত এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের রহস্য উদঘাটনের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

একই মামলায় গত ১ মে তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি প্রত্যেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রমনা থানার আওতাধীন এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এমডিএএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow