তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যদের আইইবি’র অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সব সংসদ সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এই অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এই বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। আইইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ এবং কর্মসংস্থান সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তারা আরও বলেন, আইইবি আশা প্রকাশ করে যে, প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেবে নতুন সরকার। দেশের টেকসই ও সাশ্রয়ী অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থা

তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্যদের আইইবি’র অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সব সংসদ সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু) এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এই বিজয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। আইইবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার প্রকৌশলীদের পেশাগত মর্যাদা সংরক্ষণ এবং কর্মসংস্থান সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তারা আরও বলেন, আইইবি আশা প্রকাশ করে যে, প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্র গঠনে প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেবে নতুন সরকার। দেশের টেকসই ও সাশ্রয়ী অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিকাশে প্রকৌশলীদের সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য।

সরকারের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আইইবি’র শীর্ষ দুই নেতা বিবৃতিতে বলেন, জাতীয় স্বার্থ সংরক্ষণ ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করার লক্ষ্যে প্রকৌশলী সমাজ সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। 

তারা প্রত্যাশা করেন, নতুন সরকার একটি দক্ষ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।  

সবশেষে ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রত্যয়ে নবনির্বাচিত সরকারের হাত ধরে দেশের উত্তরোত্তর উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে আইইবি আশাবাদ ব্যক্ত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow