তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় টিএসসিতে মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মিষ্টি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এই মিষ্টি বিতরণ করেছেন।   বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এই উদ্যোগ নেন। মিষ্টি বিতরণের পাশাপাশি এসময় তিনি তারেক রহমানের জন্য দোয়া চান যেন সঠিকভাবে তিনি দেশ পরিচালনা করতে পারেন।  এবিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, দীর্ঘ সতেরো বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার খুশিতে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি। তারেক রহমান তাঁর দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনে দেশকে একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত করবেন আমরা সেই প্রত্যাশ্যা রাখি।  এসময় মিষ্টি বিতরণে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, হাজি মুহাম্মদ মহসিন হল ছাত্রদলের সদস্য কিয়ে

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় টিএসসিতে মিষ্টি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় আজ মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মিষ্টি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা এই মিষ্টি বিতরণ করেছেন।  

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত এই উদ্যোগ নেন। মিষ্টি বিতরণের পাশাপাশি এসময় তিনি তারেক রহমানের জন্য দোয়া চান যেন সঠিকভাবে তিনি দেশ পরিচালনা করতে পারেন। 

এবিষয়ে ছাত্রদলের এই নেতা বলেন, দীর্ঘ সতেরো বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুন্দরভাবে একটি গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার খুশিতে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করেছি। তারেক রহমান তাঁর দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে আগামী দিনে দেশকে একটি আধুনিক ও উন্নত দেশে পরিণত করবেন আমরা সেই প্রত্যাশ্যা রাখি। 

এসময় মিষ্টি বিতরণে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, হাজি মুহাম্মদ মহসিন হল ছাত্রদলের সদস্য কিয়েভ বারী।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow