তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আমি তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুসংগত ও গভীর করতে আমি একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। প্রেসিডেন্ট মুইজ্জু আরও যোগ করেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমাদের এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আগামী বছরগুলোতে দুই দেশের পারস্পরিক উন্নয়নের সুযোগ বৃদ্ধির পাশাপাশি সম্পর্ককে আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বিজয়ী জোটের শীর্ষ নেতাদের অভিনন্দন জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালদ্বীপের প্রেসিডেন্ট এই শুভেচ্ছা বার্তা পাঠালেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় আমি তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুসংগত ও গভীর করতে আমি একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
প্রেসিডেন্ট মুইজ্জু আরও যোগ করেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমাদের এই দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আগামী বছরগুলোতে দুই দেশের পারস্পরিক উন্নয়নের সুযোগ বৃদ্ধির পাশাপাশি সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বিজয়ী জোটের শীর্ষ নেতাদের অভিনন্দন জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মালদ্বীপের প্রেসিডেন্ট এই শুভেচ্ছা বার্তা পাঠালেন।
What's Your Reaction?