তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন গাজীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান। প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মুক্তিযোদ্ধা’ এবং তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি করেছেন তিনি। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এ দাবি তোলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন। বক্তব্যের শুরুতে মুজিবুর রহমান রাষ্ট্রপতির ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের স্বীকৃতির জন্য ধন্যবাদ জানান। পরে গাজীপুর-১ আসন থেকে দীর্ঘ ৪৫ বছর পর বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার কথা তুলে ধরেন। একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন। এ কারণে স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘মুক্তিযোদ্ধা’ ঘোষণা করা উচিত। তার মতে, মুক্তিযুদ্ধের সময়কার বাস্তবতার কারণেই তারেক রহমানকে একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃ

তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি এমপি মুজিবুর রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন গাজীপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মুজিবুর রহমান।

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মুক্তিযোদ্ধা’ এবং তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ারও দাবি করেছেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মুজিবুর রহমান এ দাবি তোলেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদের বৈঠকে সভাপতিত্ব করছিলেন।

বক্তব্যের শুরুতে মুজিবুর রহমান রাষ্ট্রপতির ভাষণে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের স্বীকৃতির জন্য ধন্যবাদ জানান। পরে গাজীপুর-১ আসন থেকে দীর্ঘ ৪৫ বছর পর বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার কথা তুলে ধরেন।

একাত্তরের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়া পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন। এ কারণে স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ‘মুক্তিযোদ্ধা’ ঘোষণা করা উচিত।

তার মতে, মুক্তিযুদ্ধের সময়কার বাস্তবতার কারণেই তারেক রহমানকে একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত; কারণ তারেক রহমান মুক্তিযুদ্ধের ৯ মাস ‘বন্দি’ ছিলেন।

একই সঙ্গে আরাফাত রহমান কোকোকেও ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান মুজিবুর রহমান। বক্তব্যে কোকোকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এমওএস/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow