তারেক রহমানকে স্বাগত জানিয়ে বরিশালে র‌্যালি

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে র‌্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (০২ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এ  র‌্যালি অনুষ্ঠিত হয়। নগরীর বান্দরোডের অফিসার্স মেসের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি লঞ্চঘাট, ফজলুল হক এভিনিউ এবং সদর রোড হয়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। র‌্যালি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করে স্লোগান দেওয়া হয়। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তাঁর নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শ

তারেক রহমানকে স্বাগত জানিয়ে বরিশালে র‌্যালি

দীর্ঘ প্রায় ২০ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে র‌্যালি করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এ  র‌্যালি অনুষ্ঠিত হয়।

নগরীর বান্দরোডের অফিসার্স মেসের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি লঞ্চঘাট, ফজলুল হক এভিনিউ এবং সদর রোড হয়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। র‌্যালি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনার প্রতি আস্থা প্রকাশ করে স্লোগান দেওয়া হয়।

র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসা। তাঁর নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি আরও বলেন, বরিশালে তারেক রহমানের আগমন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন গতি ও উদ্দিপনা সৃষ্টি করবে। গণতন্ত্রকামী মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow